না’গঞ্জ থেকে অপহৃত মীম শরৎ গ্রূপের মালিক সোহাগ পটুয়াখালীতে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের একদিন পর পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকা থেকে তাকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রæপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি রবিবার (১ জুন) রাতে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার তোলারাম কলেজ রোড থেকে নিজের ব্যবহৃত গাড়িসহ অপহৃত হন। সোমবার (২ জুন) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার গাড়ির ভেতর থেকে তাঁকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানান, সকাল ৬টার দিকে দুটি প্রাইভেটকার দেখতে পান তারা। এর একটি গাড়ির ভেতর থেকে একজন মানুষ সাহায্যের জন্য হাত নাড়ছিলেন। কাছে গিয়ে তাকে হাত, পা, কোমর ও মুখ বাঁধা এবং আহত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহাগ জানান, আমি বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ৫-৬ জন ব্যক্তি আমাকে অপহরণ করে। তারা আমার গায়ে ইলেকট্রিক শক দেয়, মাথায় পিস্তলের বাট দিয়ে মারধর করে। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি বেঁচে গেছি।
তবে কে বা কারা তাকে অপহরণ করেছে, কিংবা কেন তাকে এত দূরে পটুয়াখালীতে রেখে যাওয়া হলো, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানায়, ব্যবসায়ীকে খুজতে আমরা তথ্য প্রযুক্তির সাহা নিয়ে অনুসন্ধান করি। অপহৃত দল ব্যবসায়ী সোহাগকে পটুয়াখালী ফেলে রেখে আসে। সেখানে প্রাইভেট কারে হাত-পা বাধা অবস্থায় এক ব্যক্তিকে দেখে স্থানীয়রা পুলিশকে তথ্য জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় ঘড়িতদের আটক করতে আমরা কাজ করছি।
জনতার আওয়াজ/আ আ