নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী গণতন্ত্র লালন ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অনুঘটক হিসেবে নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছে। ইউএনবি

রবিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে বাংলাদেশের নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস উল্লেখ করেছে, ‘আজ বাংলাদেশের নাগরিক সমাজের বর্তমান অবস্থা সম্পর্কে মতামত বিনিময়ের জন্য সাহসী ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পেরে খুব আনন্দিত।’

যুক্তরাষ্ট্র বলেছে, তারা গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে কাজ চালিয়ে যাবে।

মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের বার্তায় বলা হয়, ‘আমরা বাংলাদেশ সরকারকেও তা করার আহ্বান জানাচ্ছি।’

বৈঠকে সাংবাদিক জিল্লুর রহমান ও অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

কোন অনুরোধ বা তদবিরেই অবৈধ বা যন্ত্রপাতিহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার সচল রাখা হবে না : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ