নাচেগানে দর্শকদের মাতালেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাচেগানে দর্শকদের মাতালেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ

 

এবারের লালমনিরহাটের জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। চেয়ারম্যান হওয়ায় তাকে সংবর্ধনা দিতে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে নাচেগানে দর্শকদের মাতালেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে খোলা মঞ্চে পারফর্ম করেন অপু বিশ্বাস। পরে একই মঞ্চে গান পরিবেশন করেন ডলি সায়ন্তনী।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রণ জানানো হয় অপু বিশ্বাস ও ডলি সায়ন্তনীকে। এ সময় অপু মঞ্চে উঠলেই চিৎকার আর করতালি দিয়ে তাকে স্বাগত জানান দর্শকরা।

মঞ্চে ওঠে অপু বিশ্বাস দর্শকদের বলেন, আমাকে পেয়ে আপনাদের কেমন লাগছে? যখন যে এলাকায় যাই, তখন দর্শকরা আমাকে আপন করে নেয়, এতেই আমি বুঝতে পারি যে দর্শকের জন্য আমি কেমন কাজ করেছি। তাদের জন্য ভালো কিছু ছবি উপহার দিতে পেরেছি। এটি আমার বড় প্রাপ্তি। আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধুমাত্র সবার আশীর্বাদ নিয়ে বেঁচে থাকতে চাই।

লালমনিরহাট সদর পৌর মেয়র রেজাউল করিম স্বপন বলেন, লালমনিরহাট কালেক্টরেট মাঠে বাণিজ্যমেলা চলার কারণে স্টেশন রোডে ওপেন কনসার্ট হয়। এতে চলাচলে কিছুটা ভোগান্তি হয়েছে তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, আওয়ামী লীগ নেতা সুমন খান, রংপুর গ্রুপের অন্যতম পরিচালক রবিন খান ও ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের অন্য নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ