নাজিরপুরে উপজেলার বিএনপির কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরে উপজেলার বিএনপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (০৯ জানুয়ারী) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচীব মো. অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষনা করা হয়েছে।
নতুন ঘোষিত ওই কমিটিতে এ্যাড. মো. মিজানুর রহমান দুলালকে আহ্বায়ক ও মো. আবু হাসান খানকে সদস্য সচীব ঘোষনা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত ওই কমিটিতে মো. রেজাউল করিম লিটন, মো. রফিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম বাদল, মো. ইয়াহিয়া খান, মো. আসাদুজ্জামান টিপু হাজরা, মো. সফিকুল ইসলাম সাফিক, মো. আলমগীর হোসেন খান ও মো. তৌহিদুল ইসলাম হাওলাদার এ ৮ জনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. নজরুল খান, মো. হিরুয়ার রহমান মোল্লা, এম আনোয়ারুল ইসলাম পলাশ, শফিকুল ইসলাম মানিক ও মিজানুল হক লিটন এ ৫ জনকে সদস্য করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচীব মো. অহিদুজ্জামান লাভলু বলেন, এর আগে গত ৫ বছর ধরে ওই উপজেলায় ৪ সদস্য বিশিষ্ট গঠিত কমিটি রয়েছে। ওই কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ বছর আগে ওই উপজেলা বিএনপির সভাপতির পদ ছাড়া সাধারন সম্পাদক ও দুইটি সাংগঠনিক সম্পাদক পদে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত করা হয়। কিন্তু গত ৫ বছরেও তারা পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করতে পারে নি। এতে নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ