নাজিরপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ঃ পিরোজপুরের নাজিরপুরে মো. রিপন খান (৩৫) নামের এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে টাকা সহ স্বর্নের চেইন ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিবার (৩০ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের হাজরা বাড়ি ব্রীজ সংলগ্ন ইস্রাফিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত রিপন খান ওই গ্রামের মেনাজ খানের ছেলে। তিনি উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ও পেশায় একজন ব্যবসায়ী। হামলায় গুরুতর আহত ওই কৃষকলীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত রিপন খান জানান, বরিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার সম্পর্কের এক ভাইরপো মঈন খান নিয়ে নিজ বাড়ি থেকে মোটর সাইকেলে করে ব্যবসায়ীক কাজে নাজিরপুরে যাচ্ছিলেন। এ সময় কোন ধরনের পূর্ব শত্রুতা ছাড়া স্থানীয় পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবী হানিফ মল্লিক নামের এক যুবক তার মোটর সাইকেল থামিয়ে তাকে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করে। এসময় তার সাথে থাকা একলাখ টাকা, স্বর্নের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অভিযুক্ত হানিফ মল্লিক ওই গ্রামের তহম আলী মল্লিকের ছেলে। এ ব্যাপারে জানতে তার মুঠো ফোনে একাধিবার ফোন দিলে তিনি রিসিভ করেন নাই।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই কৃষকলীগ নেতাকে মারধরের খবর মৌখিক ভাবে পেয়েছি। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাই নি। পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ