নাজিরপুরে নৌকা ডুবে এক ইট ব্যবসায়ী মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরে নৌকা ডুবে এক ইট ব্যবসায়ী মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

 

নাজিরপুর ( পিরোজপুর ) প্রতিনিধি ঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নৌকাডুবে জুলমাত শেখ ( ৬০) নামে এক ইট ব্যবসায়ী মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় সুজন শেখ ( ৩২) নামে অপর এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত যুবককে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে প্রেরন করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত ১২.০০ ঘটিকায় সময় শাখারীকাঠি ইউনিয়নের গিলতলা নতুন ব্রীজের কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। নিহত জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিম ভাগে গ্রামের ওয়াহাব উদ্দিন শেখ ছেলে।
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার জানান, রাত ১২ টার দিকে স্থানীয় ফোনে ঘটনাস্থালে গিয়ে ছোট নদীতে ইট বোজাই একটি ডুবে যাওয়া নৌকার মাস্তুল ভেংগে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। তিনি আরো জানান, ওই দুই ব্যাক্তি ঘুমান্ত অবস্থায় ইট বোজাই নৌকায় ছিল। হঠাৎ নৌকাটি ডুবে গেলে সুজন শেখ নৌকা দিয়ে বের হতে পারলেও অপরজন বের হতে পারে নাই।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমায়ন কবীর জানান, রাতে ফায়ার সার্ভিস নিয়ে ঘটনান্থানে যায়। ফায়ার সার্ভিস নিজস্ব ডুবারী না থাকায় ভোর পর্যন্ত অপেক্ষা করতে বলি। পরে ভাটায় পানি কমে গেলে স্থানীরা মাস্তুল ভেংগে লাশ বের করে। এ বিষয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও লাশ সুরতহালের জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ