নাজিরপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজলায় বিশ^ সাহিত্য কেন্দ্রের উদ্যোগে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৬ জানুয়ারী ) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলামের সভাপতিত্বে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান আতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জিব দাশ। ভাল বই পড়া মানে সেরা মানুষের সাথে বলা ¯েøাগান সামনে রেখে অনুষ্ঠিত ওই কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিশ^ সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস কর্মসূচীর টিম ম্যানেজার মো. জাফর হোসেন, উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপার ভাইজার সুমন বিশ^াস, নাজিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালাদার প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই কর্মসূচীতে ৫৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষকরা ও লাইব্রেরিয়ানরা অংশ নেন। এতে শিক্ষার্থীদের তাদের পাঠ্যবইর পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞানমূলক বই পাঠে আগ্রহী করে তুলতে প্রশিক্ষন দেয়া হয়।
জনতার আওয়াজ/আ আ