নাজিরপুরে পিকআপ চাপায় কৃষকের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুরে পিকআপ চাপায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে পিকআপ চাপায় মো. কামরুল শেখ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১২ এপ্রিল) সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায়। নিহত কামরুল শেখ উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন মাটিভাঙ্গা গ্রামের মৃত্যু সুলতান শেখের ছেলে।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, ওই দিন ভোরে তিনি ধান কাটার উদ্দেশ্যে কাস্তে হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তার ভাগ্নে বাশার গাজীর মাধ্যমে জানতে পান তিনি আহত হয়েছেন।
নিহতের ভাগ্নে সাবেক ইউপি সদস্য আবুল বাশার গাজী জানান,ওই দিন সকাল সাড়ে ৬টার দিকে তিনি স্থানীয় বৈবুনিয়া মাঠের ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ির থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর সড়কের বাঘাজোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় সাবেক সচীব আবুল কালাম আজাদের বাড়ি কাছে পৌঁছলে পাটগাতী গামী একটি পিকআপ তাকে চাপা দেয়। বিষয়টি ওই পিকআপের কিছু পিছনে থাকা এক মোটর সাইকেল চালক দেখে আমাদের জানান। আমি সেখানে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হামায়ুন কবির জানান, ঘাতক পিকআপটিকে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ