নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৯ নভেম্বর শনিবার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ২:২০ অপরাহ্ণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল ১৯ নভেম্বর শনিবার। দীর্ঘ ৬ বছর সভাপতি ছাড়া চলছে উপজেলা আওয়ামী লীগর কমিটি কার্যক্রম।
এর আগে গত ২০১৪ সালের অক্টোবর মাসে প্রায়ত শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান এমএ মালেক বেপারীকে সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খানকে সাধারন সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সব কিছু ঠিক থাকলে সম্মেলনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করা হতে পারে। আর নতুন কমিটি হলে সংগঠন আরো বেগবান হবে বলে দৃঢ় প্রত্যায়ী ব্যাক্ত করেন ইউনিয়ন পর্যায়ের নেতারা।
অভিযোগ আছে ইউনিয়ন কমিটি গঠন করা ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু জানান, আগামী ১৯ নভেম্বর সম্মেলনের প্রস্তুতি চললেও উপজেলার শ্রীরামকাঠী, শেখমাটিয়া ও কলারদোয়ানিয়া এ ৩ ইউনিয়নের কমিটি এখানো ঘোষনা করা হয় নি। এমন কি ওয়ার্ড কমিটি গঠন ছাড়াই বা গোপনে কমিটি করে তার মাধ্যমে অন্য ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন করার জন্য উপজেলার সরকারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মাঠে বিশাল প্যান্ডেল নির্মান করা হয়েছে। নির্মান করা হয়েছে দৃষ্ঠি নন্দন গেট, উপজেলার বিভিন্ন রাস্তায় তোরন ব্যানার ফেস্টুনে সাজ সাজ নাজিরপুর উপজেলায়। এছাড়া সকল কাউন্সিলর ডেলিগেট নেতাকর্মীদের পর্যাপ্ত স্থান, দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।
সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য পদ প্রত্যাশীরা চালাচ্ছেন শেষ পর্যায়ের লবিং তদবির। এখানে গ্রুপিং প্রকাশ্যে তেমন না থাকলেও কমিটি গঠন কে কেন্দ্র করে দুইটি বলয় তৈরি হয়েছে। এতে এক গ্রুপে রয়েছেন বর্তমান এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ও অন্য গ্রুপে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। কাংখিত পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা কেহ প্রকাশ্যে আবার কেহ গোপনে দুই নেতার মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করছেন।
সম্মেলনে সভাপতি হিসাবে বর্তমান সাধারন সম্পাদক সদর ইউনিয়ন চেয়াম্যান মোশারেফ হোসেন খান ও কৃষক লীগের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুলের প্রচারনা ব্যাপক ভাবে চলছে। মোশারেফ হোসেন খান জেলা আওয়ামী লীগের সভাপতির আর্শিবাদ পুষ্ট। আর নজরুল ইসলাম বাবুল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মেঝো ভাই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যার পরের দিন তার বড় ভাই উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের নেতৃত্বে নাজিরপুরে ও বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে হওয়া প্রতিবাদ মিছিলে তিনি অংশ নেন। তার পিতা এমএ খালেক শেখ ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক।
সাধারন সম্পাদক হিসাবে বর্তমান কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. নির্জন কান্তি বিশ্বাস, দপ্তর সম্পাদক দীর্ঘ ইউনিয়ন চেয়ারম্যান আশুতোষ বেপারী, সহ প্রায় অর্ধ ডজন নেতা প্রচারনা চালাচ্ছেন।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের গুরুত্বর্পুন পদে প্রত্যাশী জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ খান, যুগ্ম সম্পাদক শাহ আলম ফরাজী, যুবলীগ সভাপতি খোকন কাজী সহ প্রায় এক ডজন নেতা।
জনতার আওয়াজ/আ আ