নাজিরপুর উপজেলা পরিষদের উপ নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র জমা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুর উপজেলা পরিষদের উপ নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র জমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দুই প্রার্থীর তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রবিবার ( ১৯ ফেব্রুয়ারী ) দুপুরে মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে তারা মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী চেয়ারম্যান মোশারেরফ হোসেন খান ও নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিরুয়ার রহমান মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে নাজিরপুর উপজেলা আহবায়ক কমিটির বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লার মনোনয়ন পত্র জেলা নির্বাচন কমিশনে জমা দেন।
মোশারেরফ হোসেন খানের মনোনয়ন পত্র জমাদানের সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তফিজুর রহমান রঞ্জু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জেলা ও উপজেলার বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিল। নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিরুয়ার রহমান মোল্লা জানান, নিরাপত্তা জনিত কারনে জেলা নির্বাচন কমিশনে তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর খান উপস্থিত ছিল।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার হৃদক্রিয়া যন্ত্রের কাজ বন্ধ হয়ে মারা যান। ওই শূন্য পদে আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ ফেব্রুয়ারী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা, ২০ ফেব্রুয়ারী বাছাই এবং ২৭ ফেব্রুয়ারী প্রত্যাহারের তারিখ ঘোষনা করা হয়েছে। ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ১ লাখ ৫৫ হাজার ৭৮ জন ভোটারের মধ্যে ৭৯ হাজার ১৭৪ জন পুরুষ ও ৭৫ হাজার ৯০৪ জন নরী ভোটার মোট ৫৯ টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ