নাজিরপুর সদর ইউপি উপ-নির্বাচনে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাজিরপুর সদর ইউপি উপ-নির্বাচনে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার ( ৯ মে) দুপুরে উপজেলা নিবার্চন কমিশন কার্যল্যয় নির্বাচন কমিশনার শাহীন শরীফ এ প্রতীক বরাদ্দ দেন।

এ সময় উপনিবার্চনে অংশগ্রহন করা সকল প্রার্থী ছাড়াও নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাসান ডালিম নৌকা, ইসলামী শাসনতন্ত্রের মনোনীত প্রার্থী এজাজ খান হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সদস্য রাসেল সিকদার ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার মোটরসাইকেল, স্বতন্ত্র প্রার্থী নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান টুবুল চশমা প্রতীক পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানান, এর আগে গত ২৭ এপ্রিল ওই নির্বাচনে মনোনয়ন পত্র ক্রয় ও জমাদানের শেষ দিনে আওয়ামী লীগের দুইজন সহ মোট ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র প্রত্যহারের শেষদিনে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেনে। আগামী ২৫ মে ওই ইউনিয়নের ৮ হাজার ৪৫৬ জন পুরুষ ও ৮ হাজার ৩৮৯ জন নারী ভোটার ইভিএম এর মাধ্যমে ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ