নানা আয়োজনে কবি ও বিশিষ্ট ব্যাংকার হাসিনা মমতাজ এর জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক, জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি, কবি, লেখক, বরেণ্য পুঁথি সম্রাজ্ঞী, বাচিক শিল্পী ও আলোকিত নারী হাসিনা মমতাজ হাসি’র শুভ জন্মদিন উদযাপন ০৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ রোজ রবিবার বিকাল ০৬:০০ ঘটিকায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তন, পরীবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক ও কবি বীর মুক্তিযোদ্ধা নাহিদ রোখসানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাবেক মন্ত্রী এম নাজিমউদ্দীন আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, কবি ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা এর সম্পাদক ও প্রকাশক অশোক ধর, কবি মাহামুদুল হাসান নিজামী,বিশিষ্ট অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা,ড.শহীদ মনজু,সংগঠক আতাউল্লাহ খান আতা,অতিরিক্ত সচিব মো.জাকির হোসেন, বিশিষ্ট ব্যাংকার লায়ন হামিদুল হক সখা,বীর মুক্তিযোদ্ধা মো.আকলাছুর রহমান,কবি শেলী সেলিনা,রিনা চৌধুরী, কবি ও গীতিকার মুক্তা পারভীন, বাচিকশিল্পী আফরিন খান,কবি ও সংগঠক ইলোরা সোমা,হাসিনা সুলতানা,কবি আব্দুল গণি ভূইয়া সহ কবি হাসিনা মমতাজ এর পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কবিকে গাণ বরণ করেন কণ্ঠশিল্পী দিপা মন্ডল।তারপর একে একে সবাই ফুল,বই ও বিভিন্ন উপহার দিয়ে কবিকে শুভেচ্ছা জানান।ফাঁকে ফাঁকে চলে গাণ,আবৃত্তি, আলোচনা, চা-চক্র,নাস্তা ও কেক পরিবেশনা।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই কে ডিনার করানো হয়।অনুষ্ঠান টি উপস্থাপনা করেন সুমনা ও নিপা আক্তার।

গত ২ ফেব্রুয়ারী ২০২৪ প্রিয় কবি হাসিনা মমতাজ এর ৫৭ তম শুভ জন্মদিন ছিল।তিনি বিবর্ন রঙ,প্রজাপতি,ভাইরাল করে দাও,ফানুস মানবী,নাইওরী,শিয়াল পন্ডিত ও বাঘমামা সহ অসংখ্য বই লেখেছেন।অনুষ্ঠানে কবি হাসিনা মমতাজ এর লেখা দুটি গাণ কণ্ঠশিল্পী সারোয়ার মহিন গেয়ে দর্শক মাতিয়ে তোলেন। কবি কে নিয়ে মুক্তা পারভীন এর পুঁথি পাঠ আসর জমিয়ে দেন।
কবি হাসিনা মমতাজ বলেন, আমাকে মানুষ এতো ভালোবাসে আমি বুঝতে পারিনি, আমার পরিবার, আমার কলিগরা আমাকে যেভাবে উৎসাহিত করলো সত্যি সত্যিই আমি ধন্য।তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জনতার আওয়াজ/আ আ