নারায়ণগঞ্জে অপহৃত সিএনজি চালক উদ্ধার : গ্রেফতার-২ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে অপহৃত সিএনজি চালক উদ্ধার : গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১০, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১ লাখ টাকা মুক্তিপণের জন্য এক সিএনজি চালক রাসেল (৪০) কে অপহরণের ৯ ঘণ্টা পর অপহরণকারীদের কবল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় অপহরণকারীচক্রের ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
অপহৃত সিএনজি চালক রাসেল ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জের জলিল মিয়ার পুত্র। এ ঘটনায় রোববার (২৬ মার্চ) দুপুরে অপহৃতের ভাই বাদী হয়ে গ্রেফতাকৃত দুই যুবক সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার এনায়েত নগরের সরদার বাড়ীর মোঃ আকবর সরদারের পুত্র নুর হোসেন সরদার(৪২) ও হাসান আলীর পুত্র হাবিব সরদার(২৫)।
শনিবার (২৫ মার্চ) রাতে দিকে ফতুল্লা মডেল থানার শাসনগাও শামীম তালুকদারের মার্কেটের দ্বিতীয় তলায় পুলিশ অভিযান চালিয়ে অপহৃত সিএনজি চালক রাসেল কে হাত-পা অবস্থায় উদ্ধার সহ গ্রেফতার করে অপহরনকারী নুর হোসেন ও হাবিব কে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আরো ৩-৪ জন।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর ভাই রাসেল একজন সিএনজি চালক। শনিবার সকাল সাড়ে আটটার দিকে পঞ্চবটী কস্তরি হোটেলের সামনে আসামাত্র অভিযুক্তরা তার ভাইকে জোড় পূর্বক একটি অটোরিক্সায় তুলে অপহরন করে। পরবর্তীতে বেলা সাড়ে ১১ টার দিকে অপহৃতের মোবাইল থেকে বাদীকে ফোন করে এক লাখ টাকা দাবী করে। অন্যথায় অপহৃত সিএনজি চালককে বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকি দেয়। পরবর্তীতে বাদী ৫০ হাজার টাকা প্রদান করার কথা স্বীকার করে।
গ্রেফতাকৃত নুর হোসেন জানায়, টাকা শাসনগাও শাহী মসজিদের সামনে নিয়ে এলে টাকা পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে বাদী পুলিশের সহায়তা নিলে পুলিশ কৌশল অবলম্বন করে ছদ্দবেশ ধারন করে টাকা দিয়ে শাহি মসজিদ গলিতে পাঠায়। এ সময় গ্রেফতারকৃত হাবিব টাকা নিতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতাকৃত হাবিবের স্বীকারোক্তি মতে শামীম তালুকদারের মার্কেটের দ্বিতীয় তলায় একটি রুমে গিয়ে হাত-পা বাধা অবস্থায় অপহৃত সিএনজি চালককে উদ্ধার সহ গ্রেফতার করে নুর হোসেন নামক এক অপহরনকারীকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৩/৪ জন অপহরনকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন জানায়, বাদীর নিকট থেকে অভিযোগ পেয়ে কৌশল অবলম্বন করে আমরা প্রথমে হাবিব নামক এক অপহরনকারীকে গ্রেফতার করি।পরে তার দেখানো মতে একটি মার্কেটের দ্বিতীয় তলা থেকে অপহৃত সিএনজি চালক কে হাত- পা বাধা অবস্থায় উদ্ধার সহ সেখান থেকে গ্রেফতার করা হয় নুর হোসেন নামক অপর একজনকে। ১ লাখ টাকা মুক্তিপন আদায়ে সিএনজি চালক কে অপহরন করা হয়। এবং সিএনজি চালকের সাথে ২৮ হাজার ৫ শত হাজার টাকা অপহরনকারীরা নিয়ে যায়। জড়িত অপর পলাতক আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ