নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলপাঁচজনকে আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলপাঁচজনকে আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর ) রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৭০/৮০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এবং পাঁচজনকে আটক করে পুলিশের কাছে দেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের এসআই নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপ ভ্যান জব্দ করে। আটককৃতরা হলেন, ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০) মো. অনিক আহমেদ অনিন (২১), মো. আবির (১৫)।
ফতুল্লা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানায়, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পরে তাদের থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ