নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বৈরাচারের দোসরদের বিচারের দাবি ও সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, দখলবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জুমা উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কে সহস্রাধিক বিএনপির নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি গিয়াসউদ্দিন, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারুকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।

বিক্ষোভ মিছিলে বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ