নারায়ণগঞ্জে ব্যস্ত প্রতিমা শিল্পীরা জেলায় পূজামন্ডপ ২২৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে ব্যস্ত প্রতিমা শিল্পীরা জেলায় পূজামন্ডপ ২২৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১১, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজাকে সামনে রেখে শেষ মুহূর্তে মন্দিরগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দিন রাত পরিশ্রম করে তাদের নিপুন হাতের ছোঁয়ায় তৈরি করছেন একেকটি প্রতিমা। শিল্পীরা নিপুণ হাতে কাদামাটি, খড়, বাঁশ, সুতলি ও বিভিন্ন রকম রং ও তুলি দিয়ে তৈরি করছেন এই প্রতিমা। শহরের বিভিন্ন মন্দির প্রাঙ্গনে নানা আকার আর ঢংয়ের দুর্গা দেবীর মূর্তি বানানো হচ্ছে। জেলা ও মহানগরে এবার ২২৪টি মন্ডপে হিন্দু স¤প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ অক্টোবর) সরেজমিনে নগরীর উকিলপাড়া, দেওভোগ আখড়া, সাহাপাড়া, আমলাপাড়া, নন্দীপাড়া, নয়ামাটিসহ নিতাইগঞ্জের বলদেব জিউর আখড়া মন্দির ঘুরে দেখা গেছে, মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, ল²ী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। মÐপে মÐপে চলছে প্রতিমা তৈরীর কাজ। ইতিমধ্যেই খড় আর কাঁদামাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরীর কাজ। এখন চলছে রং আর তুলির ছোঁয়ায় প্রতিমা সাজানোর কাজ। এছাড়াও প্রতিমা তৈরীর পাশাপাশি অন্যান্য মন্দিরের সাজসজ্জায় চলছে বিশেষ প্রস্তুতি।
প্রতিমা শিল্পী তারক নাথ জানান, এ বছর প্রতিমার অর্ডার অন্যান্য বারের চেয়ে অম। এখন মাটির ফিনিশিংয়ের কাজ চলছে। এর পরে রংয়ের কাজ করা হবে। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। তাই সময় ঘনিয়ে আসায় কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে, যার কারণে সারাদিন কাজ করার পরে রাতেও কাজ করতে হচ্ছে। তবে সবকিছুর দাম বেশি হওয়ায় এখন আর তেমন লাভ নেই। বহু বছর যাবত প্রতিমা তৈরী করে আসছি। তিনি বলেন, লাভ না হলেও বাপ দাদার পেশা ধরে রেখেছেন তিনি। এখন বাঁশ, কাঠ, সুতা, খড়ের দাম অনেক বাড়তি, তাই খরচ বেশি পড়ছে।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, এ বছর নারায়ণগঞ্জের ২২৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সার্বিক পরিস্থিতি অন্তত সন্তোষজনক। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমস্ত দল এবং জনপ্রতিনিধিরা আমাদের পাশে আসেন। আমরা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবো বলে আশাবাদী।
নিরাপত্তার বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল বলেন, জেলা ও মহানগর সবকটি মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার জন্য ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে আমরা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছি। প্রতিমা তৈরিকালীন সময়ে যাতে প্রতিমার কোন প্রকার ক্ষতি না হয় সেজন্য আয়োজক কমিটিকে সতর্ক থাকতে বলা হয়েছে। আয়োজক কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবীদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টহল টিমও সতর্ক হয়ে মাঠে কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ