নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলায় মো. নয়ন (৪৭) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।
মো. নয়ন ফতুল্লার কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকার মো. ছালামের ছেলে। রায় ঘোষণার সময় দÐপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুর কাইউম বলেন, ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকা থেকে নয়নকে হেরোইনসহ আটক করে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে এ ঘটনায় মামলা করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ