নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১২, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১২ জুন) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জিয়ারুল (৩৮) ও জনি (২২)।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ রূপগঞ্জ থানার কাঞ্চন রোডস্থ মুন্সি ফিলিং স্টেশনের ভেতর মুন্সি স্টোরের সামনে ফাঁকা জায়গা থেকে হেরোইনসহ দুইজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ