নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানেমাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১১, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১১, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির বন্দরে নবীগঞ্জ রসুলবাগ এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী গাজীর বাড়িতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন—মাদক ব্যবসায়ী মৃত আব্দুল সামাদ মিয়ার পুত্র গাজীর মেয়ে লিজা (২৩) ও ভাতিজা বাবু (৩৬)।
বুধবার (১১ জুন) দুপুরে যৌথবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনতার আওয়াজ/আ আ