নারায়ণগঞ্জে সিএনসি চালক মামুন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে সিএনসি চালক মামুন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সিএনসি চালক মামুন হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই আসামীদের অন্য আরেকটি ধারায় আর ৭ বছরের কারাদন্ড প্রদান করা হয়। রোববার (২৫ জুলাই) দুপুরে নারায়ণগজের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষনা করেন। তবে মামলার আসামীরা পলাতক।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, বন্দরের শ্রী রামপুরের মো. গাফফার ও সোনারগাঁয়ের উত্তর পাড়ার মাসুদ রানা। এছাড়া মামলা থেকে খালাস দেয়া হয়েছে বন্দরের সজীব মোন্নার নামের আরেক জনকে।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জান জানান, ২০১২ সালের ৮ জুলাই বিকেলে সিএনজি নিয়ে বের হয় মামুন মিয়া। রাতে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে খবর আসে তাকে অপরণ করা হয়েছে। মুক্তি দিতে হবে ও লাখ টাকা। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামুন মিয়ার মা সুফিয়া বেগম হত্যা মামলা করলে পুলিশ তিনজনকে আটক করে। তাদের জিঞ্জাসাবাদে বেড়িয়ে আসে মামুনকে হত্যার কথা।
মামলার রাষ্ট্র পষের আইনজীবী আবদুর রহিম জানান, আসামীদের মধ্যে গাফফার ও মাসুদ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। তারা মামুনকে অপহরণের পর হত্যা পর লাশ পুকুরে ফেলে দেয় পুলিশ সে পুকুর থেকে মামুনের মাথার খুলি ও হাড় উদ্ধার করে। পরে ময়নাতদন্তে নিচিত হয় সেগুলো মামুনের। ২০০৪ সালের তদন্তকারী কমকতা রফিকুল ইসলাম এ মামলায় আদালতে চারজশীট দাখিল করেন। মামলাটিতে ১৯ জনের সাক্ষ্য শেষে আদালত আজ রায় দিয়েছেন। রায়ে গাফফার ও মাসুদকে মৃত্যুদন্ড দেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদন্ড দেয়া হয়। একই আসামীদের ২০১ ধারায় আর ৭ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয় হয়। অনাদায়ে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ