নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আলম ওরফে নবীন (৬০) কে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদÐ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। যাবজ্জীবন কারাদÐ আলম ওরফে নবীন সিদ্ধিরগঞ্জের চরহোগলা আদম আলী নেকরামের ছেলে। সেই সাথে ভুক্তভোগী স্ত্রী হলেন আফসানা আক্তার।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলো।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ১৯৯৯ সালের ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আফসানা আক্তার নামে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলায় দায়ের করেন।
সেই সাথে এই মামলার তদন্ত করে পুলিশ তার স্বামীকে অভিযুক্ত করেন। এই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ