নারায়ণগঞ্জ জেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে ঢাকায় - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

 

বুধবার (১১ জানুয়ারি) সকালে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি আয়োজন করে বিএনপি।
কর্মসূচীকে কেন্দ্র করে সকাল থেকে ঢাকায় জড়ো হন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। পরে সেখান থেকে জেলা বিএনপির বিশাল মিছিল নিয়ে গণঅবস্থান কর্মসূচীতে যোগ দেন।
কর্মসূচীতে জেলা বিএনপির নেতাকর্মীদের একতাবদ্ধ করে একসাথে নিয়ে বিশাল শো-ডাউনে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা।
গণঅবস্থানের পুরো সময় সেখানে জেলা বিএনপির নেতাকর্মীরা অবস্থান করেন এবং শ্লোগানে শ্লোগানে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবি তুলে ধরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ