নারায়ণগঞ্জ বিএনপির ৫ নেতাকর্মী কারাগারে - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জ বিএনপির ৫ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের একটি আদালতে সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় (মামলা নং ৯ (১২) ২২) হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
৫ বিএনপি নেতা হলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি শফি মেম্বার, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন,, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ শিকদার।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, জামিনের শুনানির পূর্ব নির্ধারিত তারিখে আজ তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে এজলাস থেকে বের হলে পুলিশ তাদের নিয়ে যাওয়ার সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ও সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, এটা পুলিশের দায়েরকৃত গায়েবী মামলা। এই মামলা একেবারে মিথ্যা ভিত্তির উপর দায়ের করা। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ