নারায়ণগঞ্জে নিহত শাওনের গায়েবানা জানাজা হলো নয়াপল্টনে - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে নিহত শাওনের গায়েবানা জানাজা হলো নয়াপল্টনে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ

 

রাত ২টায় পুলিশ পাহারায় যুবদল নেতা শাওনের মরদেহ দাফন করা হয়েছে। দলের নেতাকর্মী, সহযোদ্ধা, বন্ধু-বান্ধদেরও জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুমা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শাওনের গায়েবানা জানাজার আগে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, কিছুদিন আগেই ভোলায় আমাদের ২ জন ভাইয়ের প্রাণ গেছে পুলিশের গুলিতে। গতকাল নারায়ণগঞ্জে শাওন শাহাদত বরণ করেছে অথচ আমাদের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।

‘শাওনের এই আত্মাত্যাগ কখনো বৃথা যেতে পারে না। গণতন্ত্রের জন্য শাওন শাহাদত বরণ করেছে। আমরা শাওনের শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধার করবো।’

গায়েবানা জানাজা পড়ান জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছার উদ্দিন। নামাজ শেশে দোয়া করেন তারা।

জানাজা শেষে দলের নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ করেন। শাওন হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ