নারায়ণগঞ্জে বিএনপির ১০ দিনের বিক্ষোভ কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে বিএনপির ১০ দিনের বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত থানা উপজেলা ও পৌরসভা বিএনপির কর্মসূচির তারিখ ও স্থান ঘোষণা করা হয়েছে।
রবিবার (২১ আগষ্ট) রাতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব মামুন মাহমুদ এ কর্মসূচি ঘোষণা করেন।
সোমবার বিকেলে (২২ আগষ্ট) সোনারগাঁ থানা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে মেঘনা শিল্পাঞ্চলে। ২৩ আগষ্ট সোনারগাঁ পৌরসভা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে সোনারগাঁ পৌরসভায়। ২৪ আগষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে চিটাগাংরোড মোড়ে। ২৫ আগষ্ট আড়াইহাজার উপজেলা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে পাঁচরুখী বাজার। ২৬ আগষ্ট গোপালদী পৌরসভা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে গোপালদি বাজার এলাকায়। ২৬ আগষ্ট ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে মাসদাইর সিটি মসজিদে। ২৭ আগষ্ট আড়াইহাজার পৌরসভা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে পেরসভা কমপ্লেক্স। ২৮ আগষ্ট তারাবো পৌরসভা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে বরপা এলাকায়। ২৯ আগষ্ট কাঞ্চন পৌরসভা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে কাঞ্চন বাজার এলাকায়। ২ সেপ্টেম্বর রূপগঞ্জ থানা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত হবে কায়েতপাড়া এলাকায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ