নারায়ণগঞ্জ জেলা যুবদলের দায়িত্বে খোকন ও রনি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা যুবদলের দায়িত্বে খোকন ও রনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৭:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৭:৪৫ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্র।
বুধবার (১৬ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে আহবায়ক করা হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে, সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে ভিপি কবির হোসেনকে। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তথ্য নিশ্চিত করেছেন।
কমিটি ঘোষণার পর জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, এখন দায়িত্ব আরো বাড়লো। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সকল আন্দোলনে জেলা যুবদল জোরালো ভূমিকা রাখবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ