নারীদের জাতীয় লিগের শিরোপা বরিশালের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারীদের জাতীয় লিগের শিরোপা বরিশালের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নারী ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে তারা।

টুর্নামেন্টের শেষ ম্যাচে বিকেএসপিতে ফারজানা হক পিংকির ফিফটিতে রংপুরকে ১৩৮ রানের লক্ষ্য দেয় বরিশাল। পিংকির ৫১ রানের বিপরীতে তার ওপেনিং সঙ্গী ‍সুমি আক্তার করেন ৪৭ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে থামে রংপুর। বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন হ্যাপি আলম, রাবেয়া খান ও ফাতিমা আক্তার। তাতে ১৩ রানের জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশাল। অন্যদিকে শেষ ম্যাচে ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারিয়ে রানার্সআপ হয়েছে খুলনা বিভাগ।

বরিশালকে চ্যাম্পিয়নকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাবেয়া। ব্যাটে-বলে পারফরম্যান্স করেছেন বরিশালের অধিনায়ক। ৯ উইকেটের বিপরীতে টুর্নামেন্টে ১৭৯ রান করেছেন তিনি। তার পুরস্কার হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন এই লেগস্পিনার।

টুর্নামেন্টে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করেছেন শামীমা সুলতানা। ৭ ম্যাচে ২৭৫ রান করেছেন সিলেটের ব্যাটার। অন্যদিকে যৌথভাবে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন বরিশালের সুলতানা খাতুন ও চট্টগ্রামের ফাতেমা জাহান। টুর্নামেন্টে ১৮৯ রান করে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন রংপুরের জুরাইয়া ফেরদৌস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ