নারী ও শিশু অধিকার ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী ও শিশু অধিকার ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ

 

কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী ও তার অনুসারীরা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের লোমহর্ষক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক বেগম সেলিমা রহমান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য সচিব নিপুন রায় চৌধুরী।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকার কেবলমাত্র বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপরই নির্যাতন-নিপীড়ণ চালাচ্ছে না, নারী ও শিশুদের ওপর অত্যাচার চালাতেও বেপরোয়া হয়ে উঠেছে। এই ফ্যাসিষ্ট সরকারের কাছে নারীদের মানসম্ভ্রম বলতে কিছুই নেই। ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরে যাবার ন্যুনতম নিশ্চয়তাটুকুও নারীদের নেই।
আওয়ামী সরকার নিজেদেরকে জনবান্ধব সরকার বলে দাবি করলেও মূলত: তারা গণবিরোধী। এদের হাতে নারী-পুরুষ-শিশু-আবাল বৃদ্ধবনিতা কেউই নিরাপদ নয়। কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী কর্তৃক ঐ বিশ^বিদ্যালয়ের এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন প্রমাণ করে দেশে আইন-কানুনের কোন বালাই নেই, আওয়ামী লীগ সরকারের অঙ্গ সংগঠনগুলোর হাতে দেশের মানুষ এখন জিম্মি। একের পর এক অপকর্ম করেও বিচারে পার পেয়ে যাওয়ার কারণেই আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা অতি উৎসাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশব্যাপী সাধারণ ছাত্রছাত্রী ও মানুষের ওপর জুলুম চালিয়ে যাচ্ছে। গোটা দেশটাই যেন জুলুমের নগরীতে রুপান্তরিত হয়েছে।
আমরা কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী ও তার অনুসারীদের হাতে নির্যাতিত ঐ বিশ^বিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের নারকীয় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ