নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার বাধ্যবাধকতা বাতিল করেছে সরকার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার বাধ্যবাধকতা বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

শেখ হাসিনার আমলে আইন করা নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও হাসিনা সরকারের সময় জারি করা ‘প্রটোকল নির্দেশনা’ পর্যালোচনার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়।

সরকারি এক বার্তায় বলা হয়, শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য ‘অদ্ভুত ও বিতর্কিত’ প্রটোকল নির্দেশনা ছিল। প্রটোকল অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীসহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। এখনো অনেক স্থানে নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলা হচ্ছে, যা সামাজিক-প্রশাসনিকভাবে স্পষ্টতই ‘বেমানান ও অস্বস্তিকর’।

প্রটোকল ও সম্বোধনসংক্রান্ত নির্দেশনাগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা ফওজুল কবির ও সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এই কমিটি এক মাসের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের কাছে সংশোধন প্রস্তাব জমা দেবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ