২৩কি.মি সড়কে মানব প্রাচীর সৃষ্টি করে তারেক রহমানকে স্বাগত জানাল ভালুকাবাসি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৩কি.মি সড়কে মানব প্রাচীর সৃষ্টি করে তারেক রহমানকে স্বাগত জানাল ভালুকাবাসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহের প্রবেশদ্বার ভালুকার সীমান্তবর্তী মাষ্টারবাড়ী নাসিরগ্লাস এলাকা থেকে অপর প্রান্ত বগার বাজার পর্যন্ত মহাসড়কের দীর্ঘ ২৩কিলোমিটার রাস্তায় মানব প্রাচীর তৈরী করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে দলীয় নেতা-কর্মীসহ আমজনতা। ভালুকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর নেতৃত্বে শনিবার সকাল থেকেই মহাসড়কে অবস্থান নিতে থাকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।বেলা বাড়ার সাথে সাথে প্রধানমন্ত্রীকে দেখতে সড়কে ছুটে আসে বিভিন্ন বয়সী শিশু,নারী,পুরুষসহ আবাল বৃদ্ধবনিতা।

এ সময় বাদ্যের তালে তালে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় তাদের।ক্ষুদ্র নৃ-গোষ্টীসহ বিভিন্ন ধর্মবর্ণের নানা বয়সী লোকজনের চোখে মুখে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার আকুতি লক্ষ্য করা যায়। দীর্ঘ ২৩কিলোমিটার সড়ক জুড়ে ছাত্র-শিক্ষক,সাংবাদিক,শিল্পী,কবি,সংস্কৃতি কর্মীসহ নানা শ্রেনী-পেশার নারী-পুরুষ আবালবৃদ্ধবনিতার এক অভুতপুর্ব মেলবন্ধন সৃষ্টি হয় মহাসড়কে। স্থানীয় এমপি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু সকাল থেকে সড়কে ঘুরে ঘুরে আমজনতার এ উপস্থিতি পর্যবেক্ষন কওে সার্বিক দিক নির্দেশনা দেন। বেলা ১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ী বহর ভালুকার সীমান্তে প্রবেশ করলে রোদ্রের খরতাপ উপেক্ষা করে নেতা-কর্মীরা গগন বিদারী শ্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। উত্তরে প্রধানমন্ত্রী স্বভাব সুলভ মৃদৃ হাসি দিয়ে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

জনতার এই বাঁধ ভাঙ্গা উচ্ছাস এবং গগন বিদারী শ্লোগান কাটিয়ে মাত্র ২৩কিলোমিটার সড়কটি অতিক্রম করতে প্রধানমন্ত্রীকে বহনকরা বিশেষায়িত বাসটির এক ঘন্টারও অধিক সময় নিতে হয়েছে।ব্যানার ফেস্টুন ও নানা রংয়ের মাথার ক্যাপ পরিহিত অবস্থায় বর্নিল সাজে সেজেছিল দলীয় নেতা-কর্মীরা। মহাসড়ক জুড়ে ছিল এক উৎসবের আমেজ। জেলা উপজেলা,পৌর ও ১১টি ইউনিয়নের বিএনপি এবং অংগসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবি,স্বেচ্ছাসেবী,ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করতে শনিবার কবির বাল্যস্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুরে যান তিনি। অনুষ্ঠান উদ্বোধন ছাড়াও খাল খনন কর্মসুচীর উদ্বোধন ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ