নিউইয়র্কে হবে বর্ষবরণ, লায়লা হাসানের নেতৃত্বে গাইবেন বন্যা ও কমলিনী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ণ

নিউইয়র্কে শতকণ্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসানকে। উপ-মহাদেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারীদের নাম ঘোষণা করা হয়। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই অনুষ্ঠানে গান গাইতে বাংলাদেশ থেকে আসবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং কলকাতা থেকে আসবেন কমলিনী মুখোপাধ্যায়।
জনতার আওয়াজ/আ আ