নিউক্যাসলে প্রতিবাদ, সংহতি, এবং শোক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৩:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৩:১৯ পূর্বাহ্ণ

গত ৩১ জুলাই বুধবার রাতে স্হানীয় আল এমরান ক্যাটারিংএ নিউক্যাসল বিএনপি কর্তৃক বৈষম্য বিরুধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের সম্মান জানাতে প্রতিবাদ, সংহতি, এবং শোক সভা অনুষ্ঠিত হয় । আমির আফজাল ভূঁইয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নিউক্যাসল বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মুন্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট বিএনপি’র সাবেক সেক্রেটারি সৈয়দ মুসাদ্দেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও নর্থইস্ট বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহান চৌধুরী। আরো বক্তব্য রাখেন সৈয়দ মোকাররম, আমির আলী, জহুর আলী, মাহবুব হাসান, মইনুল ইসলাম, সাইফুল আলম সহ আরো অনেকে।
নেত্রীবৃন্দ তাদের বক্তব্যে সবাইকে যেকোন পরিস্থিতিতে ছাত্রছাত্রীর পাশে থাকার আহ্বান জানান, এবং সকল ছাত্রছাত্রী হত্যাকারীদের বিচারের দাবি জানান, গ্রেফতার ও হয়রানি বন্ধ করে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির দাবি জানান ।
পরিশেষে সকল শহীদদের জন্য মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয় ।
জনতার আওয়াজ/আ আ