নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের রাস্তার নতুন নাম হলো ‘বাংলাদেশ স্ট্রিট’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের রাস্তার নাম ‘বাংলাদেশ স্ট্রিট’ করার সিদ্ধান্ত পাশ হয়েছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সভায়। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কাউন্সিলদের সাধারন সভায় এ সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিলে পরে ৪৭-০ ভোটে তা পাশ হয়। এখন থেকে জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউয়ের ৭৩ স্ট্রিটের নাম হবে ‘বাংলাদেশ স্ট্রিট’ । বিলটির সিদ্ধান্ত নম্বর হলো- আইএনটি ৮৯৭। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ’ নামে সড়ক করার জোর তৎপরতা চালান জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)এর সাবেক ও বর্তমান কর্মকর্তারা। জেবিবিএ’র বর্তমান সভাপতি হারুন ভুঁইয়া ও সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার নব নির্বাচিত সিটি কাউন্সিলম্যান উপমহাদেশীয়
জনতার আওয়াজ/আ আ