নিখোঁজের ৩ দিন পর স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিখোঁজের ৩ দিন পর স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ

 

ছবি: প্রতিনিধি
ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের নাসিফা জান্নাত আনজুম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর লাশ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নিহতের বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) সকালে নাসিফা স্থানীয় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজের পর সব জায়গায় খোঁজ করে না পেয়ে নাসিফার মা নাসিমা আক্তার লাকি কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর গ্রামের আব্দুল খালিকের মেয়ে স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাসিফা জান্নাত আনজুমকে (১৫) কে বা কারা হত্যা করে লাশ তার বাড়ির পুকুরে ফেলে রাখে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে। তবে হত্যার ক্লু তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্রাচার্য জানান, খবর পেয়ে পুলিশ এখনো (সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত) ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ