নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের বাসায় এবার জাতিসংঘ প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের স্বজনদের সঙ্গে জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকারবিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন
প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের স্বজনদের সঙ্গে জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকারবিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন।
নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের রাজধানীর শাহীনবাগের বাসায় গেছে জাতিসংঘের প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সকালে জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকারবিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিখোঁজ সাজেদুলের বাসায় যান।
সাজেদুলের বোন সানজিদা ইসলাম প্রথম আলোকে বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় আসার কারণে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, কতটা চাপ এসেছে এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না—এসব বিষয়ে খোঁজ নিতেই জাতিসংঘের প্রতিনিধিদল এসেছিল। তা ছাড়া জাতিসংঘ সব সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার থাকে। এ ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার কী অবস্থায় আছে, প্রতিনিধিদলের সদস্যরা সে খোঁজও নিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ