নিখোঁজ সুমনের বাসার সামনে মার্কিন রাষ্ট্রদূত, স্মারকলিপি দিল ‘মায়ের কান্না’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিখোঁজ সুমনের বাসার সামনে মার্কিন রাষ্ট্রদূত, স্মারকলিপি দিল ‘মায়ের কান্না’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৪:১০ অপরাহ্ণ

 

নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসার সামনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের কাছে স্মারকলিপি দেয় ‘মায়ের কান্না’। ছবি- সংগৃহীত।
নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসার সামনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের কাছে স্মারকলিপি দেয় ‘মায়ের কান্না’। ছবি- সংগৃহীত।

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ বুধবার সকালে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় প্রায় ৪৫ বছর আগের গুমের ঘটনা ও সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাঁর কাছে স্মারকলিপি দেয় ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠন।

১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ দমনের নামে বিমান বাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের কান্না’। তাঁরা জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন। ৪৫ বছর পূর্বের গুমের ঘটনা ও সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।

সকাল ৯টা ৫ মিনিটে সুমনের বাসায় প্রবেশ করেন রাষ্ট্রদূত। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান।

এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। সুমনের পরিবার থেকেও সাংবাদিকদের কিছু বলা হয়নি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।

প্রসঙ্গত, বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে নিখোঁজ হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ