নিজ এলাকায় মতবিনিময় করলেন এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিজ এলাকায় মতবিনিময় করলেন এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৭, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তার নিজ এলাকায় মতবিনিময় সভা করেন এবং নদী ভাঙ্গন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারকে অনুরোধ করেন।

গতকাল শুক্রবার (১৬ মে) বিকেলে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে বিভিন্ন জায়গায় এনসিপির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুসা হাশেমীর সভাপতিত্বে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন।

এসময় উপস্থিত চর অঞ্চলের মানুষ বর্তমানে নদী ভাঙ্গন রোধ এবং স্থায়ী নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের জন্য এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য মাহিন সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

মাহিন সরকার তার বক্তৃতায় বলেন, চর অঞ্চলের মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সারা বছর বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন যাপন করতে হয়। গত ৭ মে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আগামী অর্থ বছরের বাজেটে বেলকুচি এবং চৌহালীতে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে দেবেন বলে আশ্বস্ত করেছেন।

এছাড়াও বর্তমান সরকারের উপদেষ্টাদের সাথে আলোচনা করে মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট, স্বাস্থ্য সেবা, শিক্ষাব্যবস্থাসহ সকল অবকাঠামো মূলক পরিবর্তন আনার চেষ্টা করবো। চর অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটানোই হবে আমার প্রথম কাজ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ), মনিরুজ্জামান মনি (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি), এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ