নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, একা বাংলাদেশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব।

অসাধু ব্যবসায়ীরা এ দুরাবস্থার সুযোগে নিত্যপণ্য মজুত করছে বলেও মন্তব্য করেন তিনি। এসময় পণ্য সরবরাহের পথে কোনো রকম বাধা দেয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না বলেও জানান মন্ত্রী।

একেনেকের সভায় ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। যার মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ২ হাজার ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৬৯ কোটি ৬২ লাখ টাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ