নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু, বিবৃতিতে যা বললো বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু, বিবৃতিতে যা বললো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সম্প্রতি দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই রোগী ও মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপি। শুক্রবার (১১ আগস্ট) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের ডেঙ্গু জ্বরের পরিস্থিতি সামগ্রিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতীর সংখ্যা ৭৫ হাজারের বেশি এবং মৃত্যু সাড়ে তিন শতাধিক। গত এক সপ্তাহের মৃত্যু প্রায় শতাধিক, যার বেশিরভাগই ঢাকায়।

সেখানে আরও বলা হযেছে, ঢাকাসহ দেশের সব হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ব্যবস্থাপনায় ডাক্তারগণ রীতিমতো হিমশিম খাচ্ছেন। দেশের হাসপাতালগুলোতে শয্যাসংকট থাকায় রোগীর স্বজনরা রোগী ভর্তির জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটোছুটি করছেন। হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেকেই বাসায় রেখে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইন সংকট এবং অসাধু ব্যাবসায়ীরা এর সুযোগ নিচ্ছে, বরাবরের মতোই সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

যখন অনেকেই বর্ষা মৌসুমের পূর্বেই এডিস মশার লার্ভা নিধনের পরামর্শসহ ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছিল, সরকার তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে বরং বিরোধীদলীয় কর্মীদের নিধনেই বেশি ব্যস্ত ছিল। যার কারণে এবার ডেঙ্গু ঢাকাসহ প্রায় সবগুলো জেলায় ছড়িয়ে পড়ে। শুনা যায় নিম্নমানের কীটের কারণে রোগ নির্ণয় পরযন্ত সঠিকভাবে সম্ভব হচ্ছে না।

বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় জরুরি ভিত্তিতে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি এবং চিকিৎসার ব্যবস্থা করা এবং নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন ডা. রফিকুল ইসলাম।

সেই সঙ্গে জরুরিভাবে মানসম্মত ডেঙ্গু রোগ নির্ণয় কীটের ব্যবস্থা করে প্রতিটা জ্বরের রোগীকে ডেঙ্গু স্ক্রীনিং এর আওতায় এনে চিকিৎসার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। স্বাস্থ্য, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র এই তিন মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত টাস্কফোর্স গঠন করে ডেঙ্গুপরিস্থিতি মোকাবেলা ও প্রতিরোধ কার্যক্রম বেগবান করতে হবে। বিশেষজ্ঞ প্যানেল গঠন করে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তা দ্রুত বাস্তবায়ন করার কথা বলেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ