নিয়মিত চলবে তবে বাড়ছে না টিসিবির পণ্যের পরিমাণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিয়মিত চলবে তবে বাড়ছে না টিসিবির পণ্যের পরিমাণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

 

প্রতি মাসে একবার করে সারাদেশের এক কোটি পরিবারকে ডাল, তেল ও চিনি দেওয়া হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জনপ্রতি টিসিবির পণ্যের পরিমাণ আপাতত বাড়ানো হচ্ছে না।

রাজধানীর আগারগাঁওয়ের ২৮ নং ওয়ার্ডে মঙ্গলবার (১০ জানুয়ারি) ২০২৩ সালের টিসিবির পণ্য বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, গত এক বছরে এক কোটি মানুষকে টিসিবির পণ্য বিতরণে প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা সরকারের ভর্তুকি দিতে হয়েছে। ৪২০ টাকা প্যাকেজের পণ্য দেওয়া হয়। চাইলেই পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া সম্ভব হয় না। বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আপাতত পণ্যের পরিমাণ বাড়ানো হচ্ছে না।

মন্ত্রী বলেন, কিছু পরিবারে দুই থেকে তিনটি ফ্যামিলি কার্ড করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কার্ড ডিজিটালাইজ করা হচ্ছে। সেটি হলে আর এক পরিবারে একাধিক কার্ড থাকবে না। আপাতত প্রতি মাসে একবার টিসিবির তেল, চিনি ও ডাল তুলে দেওয়া হবে। এ কার্যক্রম আপাতত নিয়মিত অব্যাহত থাকবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয় সেটি বিবেচনা করে এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ