নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

 

নিরাপদ সড়ক আন্দোলনের সময় হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিক্ষোভ সমাবেশের পর মিছিল নিয়ে থানার গেটে অবস্থান নেন তারা।
এ সময় নিরাপদ সড়কের দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হামলাকারীদের বিচার চাই’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ স্লোগান দিতে দেখা যায়।
তারা বলেন, চার বছর আগে যারা নিরীহ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছিলো আজও তারা বিচারের মুখোমুখি হয়নি। আমরা তাদের বিচার দাবি করছি। ২০১৮ সালের ৫ আগস্ট ধানমন্ডি থানার সায়েন্সল্যাব থেকে ঝিগাতলা পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের ওপর হেলমেট বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা করেছিল। হামলায় অসংখ্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছিল। তখন থেকেই আমরা এসব সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়েছিলাম।
তারা বলেন, দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিনেও সরকার ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করেছে। গতকাল আমরা ধানমন্ডি থানায় এসেছি এবং এখানে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অভিযোগ জমা দেব। যেন দ্রুত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম আপন বলেন, ২০১৮ সালে নয় দফা দাবি পেশ করা হয়েছিল। সরকার এবং সংশ্লিষ্ট মহল বিভিন্ন টালবাহানায় এখনো সেই নয় দফা বাস্তবায়ন করেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ