নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের জনগণ কোনো নির্বাচন মানবে না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের জনগণ কোনো নির্বাচন মানবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান বলেছেন, ক্ষমতাসীন জুলুমবাজ অবৈধ সরকার পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই অবৈধ সরকার বিগত ১৫ বছরে শুধুমাত্র ব্যাংকগুলো থেকেই প্রায় ৯২ হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এই সরকার জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন করতে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে। আওয়ামী লীগ নিজেদের বিরুদ্ধে নিজেরাই ডামি প্রার্থী দিয়ে এই নির্বাচনকে তামাশায় পরিণত করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনই দেশের জনগণ মানবে না। তারা যেকোনো মূল্যে ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রতিহত করবে। ইনশাআল্লাহ।

রোববার সকালে রাজধানীর গেন্ডারিয়ায় সড়ক অবরোধকালে তিনি এ কথা বলেন। দেশে গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের সকাল-সন্ধ্যা অবরোধের সমর্থনে রাজধানীর গেন্ডারিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোতাসিম বিল্লাহ, রানা সরকার, কামরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নোমান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কামরুল আহসান হাসান বলেন, আওয়ামী সরকার জুলুমবাজ ও স্বৈরাচারী সরকার। বাকশালী সরকার দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আদালতকে ব্যবহার করে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। বিরোধী মতের উপর অব্যাহত জুলুম নিপীড়ন চালিয়ে পুরো বাংলাদেশকেই কারাগারে রূপান্তর করেছে। ইতিহাস থেকে আমরা দেখতে পাই, জনগণকে নির্যাতন করে অতীতে কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারেনি, এই সরকারও টিকে থাকতে পারবে না। এদেশের জনগণই এই সরকারকে ক্ষমতার মসনদ থেকে টেনে নামিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। তিনি ৭ জানুয়ারির ভোট বর্জন ও সরকার পতনের চলমান গণ-আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়াও সংসদ ভেঙে দিয়ে গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচার সরকারের পদত্যাগ এবং তত্ত্ববধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার দাবিতে খিলগাঁও, সেগুনবাগিচা, ধানমন্ডি, মাতুয়াইল, জুরাইন-দয়াগঞ্জ সড়কসহ রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

খিলগাঁও-এ সড়ক অবরোধ :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকের দিনব্যাপী সর্বাত্মক অবরোধে রাজধানীর খিলগাঁও-এ সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আশরাফুল আলম ইমনের নেতৃত্বে এ সময় মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, আবু মুয়াজ, সাজিদুর রহমান শিবলী এবং জামায়াত নেতা অ্যাডভোকেট এসএম খোকন, খোরশেদ আলম মজুমদার, ছাত্রনেতা তাজুল ইসলাম, নাইম ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আশরাফুল আলম ইমন বলেন, বিজয়ের ৫২ বছর অতিক্রান্ত হলেও এদেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি। ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য এখনো তাদের লড়াই সংগ্রাম করতে হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী সরকার এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকারকে হরণ করেছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আজ এদেশের মানুষের বাক-স্বাধীনতা নেই, মানবাধিকার বলতে কিছু নেই। সরকার রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করতে ৭ জানুয়ারি একতরফার প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে।

তিনি আরো বলেন, এমতাবস্থায় নিজেদের অধিকার আদায়ের জন্য জনগণ রাজপথে নেমে এসেছে। তারা এই ফ্যাসিস্ট সরকারের পতন চাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে আওয়ামী সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সেগুনবাগিচায় সড়ক অবরোধ :
আজকের সর্বাত্মক অবরোধে রাজধানীর সেগুনবাগিচায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে এ সময় মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আহসান হাবিব, অ্যাডভোকেট মারুফুল ইসলাম, অ্যাডভোকেট সুলতান উদ্দিন, আবু সায়েম, মোস্তাফিজ শাহীন, এনামুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট আফম ইউসুফসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মাতুয়াইলে সড়ক অবরোধ :
গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজকের সকাল-সন্ধ্যা অবরোধে রাজধানীর মাতুয়াইলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিনের মজলিসে শূরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এ সময় মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জুরাইন-দয়াগঞ্জ মহাসড়ক অবরোধ :
আজ রোববার জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর জুরাইন ও দয়াগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে এ সময় ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শূরা সদস্য মাওলানা আব্দুর রব ফারুকীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ধানমন্ডিতে সড়ক অবরোধ :
জামায়াতের ডাকে চলমান সর্বাত্মক অবরোধের সমর্থনে আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

ইসলামী ছাত্র-শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ধানমন্ডি দক্ষিণ থানার নায়েবে আমির হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এ সময় ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, মজলিসের শূরা সদস্য মোহাম্মদ আলী, মাহবুব আলম, গোলাম সারোয়ার, জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল বারী, মুস্তাক আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ