নির্দিষ্ট রুটে গণমিছিল করার অনুমতি পেল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্দিষ্ট রুটে গণমিছিল করার অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৩:০০ পূর্বাহ্ণ

 

আগামী ৩০ ডিসেম্বর রাজধানীতে নির্দিষ্ট রুটে সুশৃঙ্খলভাবে গণমিছিল করা শর্তে বিএনপিকে অনুমতি দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলাপ করতে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বৈঠক শেষে ডিএমপি কমিশনার এই তথ্য নিশ্চিত করেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা সার্বিক বিবেচনায় নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি। দলটির গণমিছিল উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না। বিএনপিও আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর ব্যত্যয় ঘটলে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ