নির্বাচনের আগে গণভোট দিতে হবে : মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের আগে গণভোট দিতে হবে : মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। এর বিকল্প চিন্তার সুযোগ বাংলাদেশের মাটিতে নেই।

শনিবার (১ নভেম্বর) বিকেলে ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, জুলাই আন্দোলন কোনো একক দলের কৃতিত্ব নয়, জুলাই আন্দোলন হয়েছে সকল ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশার মানুষের কৃতিত্বে। বাংলাদেশ খেলাফত মজলিস কথা দিচ্ছে, কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। আমরা আগামী বাংলাদেশে জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এ ছাড়া খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও উপজেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ