নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে জনগণ বর্জন করেছে: ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ৭, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে, জনগণ ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
তিনি বলেন, অবৈধ সরকারের অধীনে, অবৈধ নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা নির্বাচন নয়, নাটক মঞ্চস্থ হলো। রোববার রাজধানীর নিকুঞ্জতে নিজ বাসভবনে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান।
জয়নাল আবদিন ফারুক বলেন, ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত সারা বাংলাদেশের তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা যেটা দেখতে পেয়েছি ইতিমধ্যে সাত থেকে আটজন করে প্রতি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি হয়েছে। জনগণ এই ভোট বর্জন করেছে। এই ভোট গ্রহণ করেন নাই। বিশ্ববাসী এই ভোট গ্রহণ করবে না। নির্বাচনের নামে এই নাটক মঞ্চস্থ দিয়ে সরকার টিকে থাকতে পারবে না।
তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে এবং আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে।
জনতার আওয়াজ/আ আ