নির্বাচনের পোস্টার লাগাতে গিয়ে যুবকের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের পোস্টার লাগাতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের টিকরবাড়ি এলপিজি প্ল্যান্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন (২৫) উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গোলাপগঞ্জে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শফিক উদ্দিনের ঘোড়া প্রতীকের পোস্টার লাগানোর কাজ করছিলেন আফজাল হোসেন। হঠাৎ করে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট গ্রহণের কথা রয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা শফিক উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ