নির্বাচনের সময়সীমা নিয়ে পুরো জাতি হতাশ : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের সময়সীমা নিয়ে পুরো জাতি হতাশ : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এপ্রিলের নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে।

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে শুক্রবার (০৬ জুন) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন৷

মির্জা ফখরুল বলেন, বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায়, সেটাই আশা ছিল যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয় গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের ঘোষণায়।

এর আগে, শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ দেবে।


উল্লেখ্য, চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। গত ১২ মে রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককে যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ