নির্বাচনে এসে ভাগ্য পরীক্ষা করুন: বিএনপিকে মতিয়া চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে এসে ভাগ্য পরীক্ষা করুন: বিএনপিকে মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২২, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপিকে বলব, কিছুদিন পরে নির্বাচন, আসেন ভাগ্য পরীক্ষা করেন। নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন।

শনিবার (২২ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, আমাদের যারা সমালোচনা করে তারা দেখেন, পৃথিবীর কয়টা দেশে প্রথমদিনেই ছাত্রদের বই দেওয়া হয়। লাল-সবুজের ঘরে গৃহহীন, আশ্রয়হীন মানুষের জন্যে ঘর তুলে দিয়েছেন। তরুণদের জন্য অবারিত দার খুলে দিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, এখন বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড কাপড় পাওয়া যায় না। রোজার ঈদের সময়ও গরীব মানুষদের কেউ সেকেন্ড হ্যান্ড কাপড় দেয় না, নতুন কাপড় দেয়।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার পরিচয় এখন ‘স্টার অব দ্যা ইস্ট’। আমাদের নেত্রীও বলেছেন, ভয় শেখ হাসিনা পায় না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ