নির্বাচনে ছয় তারকা কে কোন দলের হয়ে কোন আসনে? - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে ছয় তারকা কে কোন দলের হয়ে কোন আসনে?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে সরব হয়েছিলেন বিনোদন অঙ্গনের তারকারা। আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন একঝাঁক তারকা। অধিকাংশঅই এখন নিরব। সেখান থেকে যাচাই-বাছাইয়ের পর তিনজন তারকার মনোনয়ন চূড়ান্ত করা হয়। সবমিলিয়ে শেষ পর্যন্ত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে রয়েছেন ছয় তারকা। তারা হলেন, অভিনেতা আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মাহিয়া মাহি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, নকুল কুমার বিশ্বাস ও ডলি সায়ন্তনী।

আসাদুজ্জামান নূর, ফেরদৌস ও মমতাজ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

আসাদুজ্জামান নূর
নীলফামারী-২ আসন থেকে নৌকার মাঝি হয়েছেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর।

মমতাজ বেগম
মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগ থেকে লড়ছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ।

ফেরদৌস আহমেদ
চিত্রনায়ক ফেরদৌসকে নৌকার কান্ডারি করা হয়েছে ঢাকা-১০ আসনের জন্য।

মাহিয়া মাহি
অন্যদিকে মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। ফলে তিনি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন।

তবে ডলি সায়ন্তনী আর নকুল কুমার হাঁটেননি মাহির পথে। তারা দুজনে দলীয় প্রতীকে নির্বাচন করছেন।

ডলি সায়ন্তনী
ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। এই দল থেকে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসন থেকে বিএনএমের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নকুল কুমার
নকুল কুমার সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন আগেই। তবে কোন দল থেকে প্রার্থী হবেন, তা চেপে রেখেছিলেন। তবে এরইমধ্যে খোলাসা হয়েছে তা। বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে নির্বাচনে ইচ্ছুক তিনি। মনোনয়নপত্র জমা দিয়েছেন মাদারীপুর-৩ এবং বরিশাল-২ আসনের জন্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ