নির্বাচন এপ্রিলের মধ্যে হওয়া উচিত : জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন এপ্রিলের মধ্যে হওয়া উচিত : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী বছরের জুনে নয়, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) রাজধানীতে জেলা ও মহানগর পর্যায়ের আমির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

দীর্ঘ ১৪ বছর পর মগবাজারে এই জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। উদ্বোধনী বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দলটির আমির।

এ সময় জামায়াত আমির মন্তব্য করেন, নারী সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ কোরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে। নারী সংস্কার কমিশনের সুপারিশের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ধর্মকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করা যাবে না।

ডা. শফিকুর রহমান বলেন, ‘পেশিশক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব হিসেবেই সেখানে যাবে লোকেরা, ভোট যত পারসেন্ট পাবে সে হারে সে আসন পাবে। এতে কোনো দলকে ছোট বা বড় বলার সাহস কারও হবে না।’

আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের দাবি করেন ডা. শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা রাজনীতি করতে চান, তাদের ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সংসদে আনুপাতিক হারে আসন বরাদ্দ করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার সাধন করে সংস্কার সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হলো ফেব্রুয়ারি মাস, রোজা শুরুর আগে। আরেকটা হচ্ছে, যদি এ সময়ে সংস্কারের বিষয়গুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়।’

জামায়াত আমির অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ